Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৫৮

প্রায় ২ মিনিট · ১৯৮ শব্দ

তিনি বলেনঃ আমি আবূ ছা’লাবা খুশানী রাদিয়াল্লাহু আনহু-এর কাছে এসে তাঁকে বললামঃ এই আয়াতটির বিষয়ে আপনার কি করণীয় নির্ধারন করেছেন? তিনি বললেনঃ কোন আয়াতটির বিষয়ে বলছেন? আমি বললামঃ আল্লাহ্ তা’আলার ইরশাদঃ (৫ : ১০৫) يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لاَ يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ তিনি বললেনঃ আল্লাহর কসম, তুমি সুবিজ্ঞ লোকের কাছেই প্রশ্ন করেছ। আমি এই বিষয়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছেনঃ বরং তোমরা সৎকাজের আদেশ করতে থাক আর অন্যায় কর্ম থেকে নিবৃত করতে থাক। শেষে যখন দেখতে পাবে কৃপণতার আনুগত্য করা হচ্ছে, প্রবৃত্তির অনুসরন করা হচ্ছে, দুনিয়াকে প্রাধান্য দেওয়া হচ্ছে, প্রত্যেকেই নিজের মতকে সর্বোত্তম মনে করছে তখন তুমি বিশেষ করে তোমাকে নিয়েই থেকো, সাধারণের চিন্তা ছেড়ে দিও। তোমাদের পরবর্তীতে এমন যুগ আসছে যেযুগে (দীনের উপর) ধৈর্য ধরে থাকা জ্বলন্ত অঙ্গার হাতে রাখার মত যন্ত্রণাকর হবে। ঐ যুগে যে দীনের উপর আমল করবে তার প্রতিদান হবে তোমাদের মত আমলকারী পঞ্চাশ লোকের অনুরূপ। আব্দুল্লাহ ইবন মুবারক (রহঃ) বলেন, উৎবা ভিন্ন অন্যারা তাদের রিওয়ায়তে আরো উল্লেখ করেছেন যে, বলা হলঃ ইয়া রাসূলাল্লাহ্! আমাদের পঞ্চাশ জনের, না তাদের পঞ্চাশ জনের ছওয়াব হবে? তিনি বললেনঃ না, তোমাদের পঞ্চাশ জনের সমান তার ছওয়াব হবে।

ছবি বানান