Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৬২

প্রায় ১ মিনিট · ১২৫ শব্দ

তিনি বলেনঃ ঈসা (আঃ) কে হুজ্জত শিখিয়ে দেওয়া হল। আল্লাহ্ই তাঁর বক্তব্য বিষয়ে ঈসাকে তা শিখিয়ে দিলেন। আল্লাহ তা’আলা ইরশাদ করেনঃ وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَهَيْنِ مِنْ دُونِ اللَّهِ আল্লাহ্ যখন বললেন, হে মরয়ম তনয় ঈসা, তুমিই কি লোকদের বলেছিলেন যে, তোমরা আল্লাহ্ ব্যতীত আমাকে এবং আমার জননীকে ইলাহরূপে গ্রহণ কর? (৫ঃ ১১৬) আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তখন ঈসা (আঃ)-কে আল্লাহই উত্তম শিখিয়ে দিবেন। তিনি বলবেনঃ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ তুমি তো মহিমাম্বিত। যা বলার অধিকার আমার নেই তা বলা তো আমার জন্য শোভন নয় (৫ঃ ১১৬) (আবু ঈসা বলেন)হাদীসটি হাসান সহীহ।

ছবি বানান