Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৬১

প্রায় ১ মিনিট · ১৫০ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ [ঈসা (আঃ)-এর দু’আয় আল্লাহ্ তা’আলা] আকাশ থেকে রূটি ও গোশত ভর্ত্তি খাঞ্চা প্রেবণ করেন। হাওয়ারীদের নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন এর খেয়ানত না করে এবং তা থেকে যেন আগামীকালের জন্য সঞ্চয় না করে। কিন্তু তারা এতে খেয়ানত করল তা থেকে সঞ্চয় করল এবং আগামীকালের জন্য তা তুলে রাখল। ফলে তাদের (শান্তি হিসাবে) বানর ও শুকর রুপান্তরিত করে দেওয়া হয়। এই হাদীসটি গারীব। আবূ আসিম (রহঃ) প্রমুখ এটি সাঈদ ইবন আবূ আরূবা-কাতাদা-খিলাস আম্মার রাদিয়াল্লাহু আনহু সূত্রে মাওকূফ রূপে রিওয়ায়ত করেছেন। হাসান ইবন কাযাআ-এর রিওয়ায়ত ছাড়া এটি মারফু রূপে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই। হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ... সাঈদ ইবন আবূ আরূবা (রহঃ) সূত্রে অনুরূপ বর্ণিত আছে। তবে এটি মারফু’ নয়। এটি হাসান ইবন কাযাআর রিওয়ায়ত থেকে অধিক সহীহ। মারফু’রূপে বর্ণনাটির কোন ভিত্তি আছে বলে আমাদের জানা নেই।

ছবি বানান