তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৭৩
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা’আলা বলেন- আর তাঁর কথা হক - আমার বান্দা যখন কোন নেক কাজের ইচ্ছা করে তখনই তার একটা নেকী লিখবে। আর যখন সেই নেক সে সম্পাদন করবে তখন একটার জন্য দশগুণ করে নেকী লিখবে। আর যখন কোন বদকাজ করার ইচ্ছা করে তখন সে যদি তা সম্পাদন করে তবে এর সমপরিমাণ বদী লিখবে আর যদি তা না করে তবে তার জন্য একটা নেকী লিখবে। এরপর নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেনঃ (مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا)।