তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৭৪
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই আয়াতটি পাঠ করলেনঃ (فَلََمَّا تَجَلَّى رَبُّهُ لِلْجَبَلِ جَعَلَهُ دَكًّا) রাবী হাম্মাদ (রহঃ) তাজাল্লীর রূপ দেখাতে যেয়ে বলেছেনঃ এইরূপে। আর সুলায়মান (রহঃ) এর ব্যাখ্যায় তার বৃদ্ধাঙ্গুলির কিনারা দিয়ে ডান হাতের অঙ্গুলিগুলোর মাথা স্পর্শ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ অনন্তর এই তাজাল্লীতে পাহাড়টি ধ্বসে যায় আর মূসা (আঃ) বেহুঁশ হয়ে পড়েন।