তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৮০
তিনি বলেনঃ (বদরের দিন) আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের দিকে তাকালেন। এরা ছিল এক হাজার। আর তাঁর সঙ্গীরা ছিলেন তিনশ দশের কিছু অধিক। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে ফিরে হাত তুলে তাঁর রবকে ডাকতে লাগলেনঃ হে আল্লাহ্! তুমি যে ওয়াদা আমার সঙ্গে করেছ তা পূরণ কর। হে আল্লাহ্! এই মুসলিমদের এই ক্ষুদ্র দলটিকে যদি আজ তুমি ধ্বংশ করে দাও তবে তো পৃথিবীতে আর তোমার ইবাদত করা হবে না। কিবলার দিকে ফিরে হাত তুলে তিনি তাঁর রবকে ডাকতেই থাকলেন এমনকি তাঁর গায়েব বাদর কাঁধ থেকে গড়িয়ে পড়ে। তখন আবূ বকর রাদিয়াল্লাহু আনহু তাঁর কাছে এসে চাদরটি তাঁর কাঁধে তুলে দিলেন এবং পেছন দিক থেকে তাঁকে চেপে ধরে বললেনঃ হে আল্লাহর নবী! আপনার কাছে আপনার এই আহবান যথেষ্ট হয়েছে। তিনি অবশ্যই আপনার সঙ্গে কৃত অঙ্গীকার আজ পূর্ণ করবেন। এই প্রসঙ্গে আল্লাহ্ তা’আলা নাযিল করেনঃ إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِنَ الْمَلاَئِكَةِ مُرْدِفِينَ যখন তুমি তোমার প্রভুর নিকট সাহায্য প্রার্থনা করছিলে তখন তিনি তা কবুল করলেন। অতএব আল্লাহ্ তা’আলা মুসলিমদের ফিরিশতা পাঠিয়ে সাহায্য করলেন। [আনফালঃ ৯]