Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৮১

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা’আলা আমার উম্মতের দু’টো নিরাপত্তার উপায় নাযিল করেছেনঃ وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ ** وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ আল্লাহ্ এমন নন যে, আপনি তাদের মধ্যে থাকবেন অথচ তিনি তাদের শাস্তি দিবেন; এবং আল্লাহ্ এমনও নন যে, তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদের শাস্তি দিবেন। (আনফাল ৮ঃ ৩৩) আমি যখন চলে যাব তখন কিয়ামত পর্যন্ত তাদের জন্য ’ইস্তিগফার’-এর উপায়টি রেখে যাব। হাদীসটি গারীব। ইসমাঈল ইবন ইবরাহীমকে হাদীস রিওয়ায়তের ক্ষেত্রে দুর্বল বলা হয়।

ছবি বানান