Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৮৩

প্রায় ২ মিনিট · ১৮৪ শব্দ

বদরের সময় যখন বন্দীদের নিয়ে আসা হয় তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এই বন্দীদের সম্বন্ধে তোমাদের মতামত কি? এরপর রাবী এ হাদীস একটি ঘটনা বর্ণনা করেনঃ وَمَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَكُونَ لَهُ أَسْرَى حَتَّى يُثْخِنَ فِي الأَرْضِ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ মুক্তিপণ প্রদান বা শিরোচ্ছেদ ব্যতিরেকে এরা কেউ ছুটতে পারবে না। আবদুল্লাহ্ ইবন মাসঊদ রাদিয়াল্লাহু আনহু বলেনঃ আমি বললাম ইয়া রাসূলাল্লাহ্! তবে সুহায়ল ইবন বায়যা ছাড়া। কেননা, আমি তাঁকে ইসলামের আলোচনা করতে শুনেছি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে নীরব রইলেন। আমার মাথার উপর আসমান থেকে পাথর ভেঙ্গে পড়বে এই আশংকার চেয়েও আজকের দিন আমি বেশী শঙ্কিত ছিলাম। অবশেষে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সুহায়ল ইবন বায়যা ছাড়া। ইবন মাসঊদ রাদিয়াল্লাহু আনহ বলেনঃ এই সময় উমর রাদিয়াল্লাহু আনহু-এর বক্তব্যের সমর্থনে কুরআনের এই আয়াত নাযিল হয়ঃ لَوْلاَ كِتَابٌ مِنَ اللَّهِ سَبَقَ لَمَسَّكُمْ فِيمَا أَخَذْتُمْ عَذَابٌ عَظِيمٌ কোন নবীর জন্য সঙ্গত নয় শত্রুকে ব্যাপকভাবে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা ...... আয়াতের শেষ পর্যন্ত। (আবু ঈসা বলেন)হাদীসটি হাসান। আবূ উবায়দা ইবন আবদুল্লাহ সরাসরি তাঁর পিতা আবদুল্লাহ্ থেকে হাদীস শ্রবণ করেন নি।

ছবি বানান