Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৮৪

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের পূর্ববির্তী বনি আদমের কারো জন্য গনীমত লব্ধ মাল হালাল ছিল না। আকাশ থেকে আগুন নেমে আসত এবং তা গ্রাস করে ফেলত। সুলায়মান আল-আ’মাশ বললেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছাড়া আজকের দিনে এ হাদীস আর কে বলতে পারে? বদরের সময় সাহাবীরা হালাল বলে ঘোষিত হওয়ার পূর্বই গনীমত ব্যবহারে লিপ্ত হয়ে পড়েন। তখন আল্লাহ্ তাআলা এই আয়াত নাযিল করেনঃ لَوْلاَ كِتَابٌ مِنَ اللَّهِ سَبَقَ لَمَسَّكُمْ فِيمَا أَخَذْتُمْ عَذَابٌ عَظِيمٌ আল্লাহর পূর্বে বিধান না থাকলে তোমরা যা গ্রহণ করেছ তার জন্য তোমাদের উপর মহাশাস্তি আপতিত হতো। [আনফালঃ ৬৮]

ছবি বানান