Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৯০

প্রায় ২ মিনিট · ১৯৭ শব্দ

তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-কে (মক্কায়) প্রেরণ করেন এবং এ কথাগুলোর (বারাআতের) ঘোষণা প্রদানের জন্য তাঁকে নির্দেশ দেন। পরে তাঁর পেছনে পেছনে আলী রাদিয়াল্লাহু আনহু-কে পাঠান। আবূ বকর রাদিয়াল্লাহু আনহু তাঁর পথেই ছিলেন হঠাৎ একদিন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটনী কাসওয়া-এর আওয়াজ শুনতে পেলেন। তিনি খুব বিচলিত হয়ে বেরিয়ে আসলেন। তিনি মনে করলেন হয়ত রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। পরে দেখতে পেলেন যে, তিনি আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি তার কাছে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পত্রটি হস্তান্তর করলেন এবং তিনি আলী রাদিয়াল্লাহু আনহু-কে এ বাণীগুলো প্রচার করার নির্দেশ দিলেন। পরে উভয়েই রওয়ানা হলেন এবং হজ্জ করলেন। আইয়ামে তাশরীকের সময় আলী রাদিয়াল্লাহু আনহু উটে দাঁড়ালের এবং ঘোষণা দিলেনঃ মুশরিকদের থেকে আল্লাহ্ ও তাঁর রাসূল দায়িত্ব মুক্ত। সুতরাং তোমরা এ ভূমিতে চার মাস চলাফেরা করতে পার। এই বছরের পর আর কোন মুশরিক হজ্জ করতে পারবে না। বায়তুল্লাহর তওয়াফ উলঙ্গ হয়ে আর করা যাবে না। জান্নাতে মু’মিন ছাড়া কেউ প্রবেশ করবে না। আলী রাদিয়াল্লাহু আনহু-ই ঘোষণা দিতেন, তিনি ক্লান্ত হয়ে পড়লে আবূ বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে এর ঘোষণা দিতেন। (আবু ঈসা বলেন)ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর রিওয়ায়ত হিসাবে এ সূত্রে হাদিসটি গারীব।

ছবি বানান