তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৯১
তিনি বলেনঃ আমরা আলী রাদিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি বিষয় নিয়ে হজ্জে (৯ম হিজরী সনে) প্রেরিত হয়েছিলেন? তিনি বললেনঃ আমাকে চারটি বিষয়সহ প্রেরণ করা হয়েছিল। উলঙ্গ হয়ে কেউ তাওয়াফ করবে না; নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যাদের মধ্যে কোন চুক্তি আছে তাদের মুদ্দত পর্যন্ত তা বলবৎ থাকবে; আর যাদের সাথে কোন চুক্তি নেই তাদের জন্য অবকাশ হল চার মাসের; মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। এই বছরের পর আর কোন সময় মু’মিন ও মুশরিকরা এখানে একত্র হবে না। হাদীসটি হাসান-সহীহ। এটি হল আবূ ইসহাক থেকে ইবন উয়ায়না (রহঃ) এর রিওয়ায়ত। সুফইয়ান ছাওরী (রহঃ) এটি আবূ ইসহাক - তাঁর কোন সঙ্গী ... আলী রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন। এ বিষয়ে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। নাসর ইবন আলী প্রমুখ (রহঃ) ... আলী রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ বর্ণিত আছে।