তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৯৬
তিনি বলেনঃ আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, তিনি বলেন, (হিজরতের সময়) ছাওর গুহায় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললামঃ এদের (মুশরিকদের) কেউ যদি তার পায়ের দিকে তাকায় তবে তো তার পায়ের নীচ দিয়ে আমাদের দেখে ফেলবে। তিনি বললেনঃ হে আবূ বকর! তোমার কি ধারণা সে দু’জন সম্পর্কে যাদের তৃতীয় জন হলেন আল্লাহ।