তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৯৫
তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আমি হাজির হলাম। আমার গলায় তখন একটি স্বর্ণের ক্রুশ ঝুলছিল। তিনি বললেনঃ হে আদী! এই মূর্তিটি ফেলে দাও। আমি তাঁকে সূরা বারাআত পাঠ করতে শুনেছিঃ (اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ ) তারা আল্লাহ্ ব্যতীত তাদের পন্ডিতদের ও সংসার বিরাগীদের আহবার রূপে গ্রহণ করেছে। (৯ঃ ৩১)। তিনি বললেনঃ এ কথা নয় যে তারা এদের ইবাদত করত। বস্তত এরা যদি তাদের জন্য কিছূ হালাল করে দিতে তখন তারা তা হালাল বলে গ্রহণ করত; এরা যখন কোন কিছু হারাম বলে স্থির করত তখন তারাও তা হারাম বলে গ্রহণ করত। হাদীসটি হাসান গারীব। আবদুস সালাম ইবন হারব-এর রিওয়ায়ত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। রাবী গুতায়ফ ইবন আ’য়ূন (রহঃ) হাদীস বিষয়ে পরিচিত নন।