তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১০১
তিনি বলেন, শুনতে পেলাম যে, এক ব্যক্তি তার মুশরিক পিতা-মাতার জন্য ইস্তিগফার করছে। আমি তাকে বললামঃ তুমি তোমার পিতা-মাতার জন্য ইস্তিগফার করছ অথচ তারা উভয়েই মুশরিক? লোকটি বললঃ ইবরাহীম (আঃ) কি তাঁর পিতার জন্য ইস্তিগফার করেন নি। অথচ সেও তো মুশরিক ছিল। আমি বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সমানে পেশ করলাম। তখন এই আয়াত নাযিল হয়ঃ مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ মুশরিকদের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করা নবী ও মুমিনদের জন্য সংগাত নয়। (৯ঃ ১১৩)।