তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩১১
তিনি বলেনঃ একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করলেন, তখন কিরআতে তাঁর অসুবিধার সৃষ্টি হল। সালাত শেষে তিনি বললেনঃ তোমরা তোমাদের ইমামের পিছনে কিরাআত পাঠ কর বলে দেখছি? আমরা বললামঃ কসম আল্লাহর, হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেনঃ এরূপ করবে না। তবে উম্মুল কুরআন সূরা ফাতিহার কথা ভিন্ন। কারণ যে ব্যক্তি তা পাঠ করে না, তার সালাত হয় না।