Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩১২

প্রায় ১ মিনিট · ৯৫ শব্দ

আল-আনসারী (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, জোরে কিরাআত করতে হয় এমন এক সালাত সমাপ্ত করে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফিরলেন, বললেনঃ তোমাদের কি কেউ আমাদের সঙ্গে এখন কিরাআত করেছিলে? জনৈক ব্যক্তি বললেনঃ হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি ভাবছিলাম, আমার সঙ্গে কুরআন নিয়ে টানা-হ্যাঁচড়া হচ্ছে কেন? আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথা শোনার পর যে সমস্ত সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কিরাআত করতেন সে সমস্ত সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে কিরাআত করা থেকে সাহবীগণ বিরত হয়ে গেলেন।

ছবি বানান