তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১১১
তিনি বলেনঃ (فمِِنْهُمْ شَقِيٌّ وَسَعِيدٌ) আয়াতটি নাযিল হওয়ার পর আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞসা করলাম, বললামঃ ইয়া নবীয়াল্লাহ্! আমরা কিসের উপর আমল করব? এমন বিষয়ের উপর যা চুড়ান্ত করা হয়েছে কিংবা এমন বিষয়ের উপর যা চুড়ান্ত করা হয়নি। তিনি বললেনঃ হে উমর! না। বরংএমন বিষয়ের উপর যা চুড়ান্ত করা হয়েছে এবং যা যা কলম লিপিবদ্ধ করেছে। তবে যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে প্রত্যেকের জন্য তাই সহজ করে দেওয়া হয়।