Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১১২

প্রায় ২ মিনিট · ১৫৫ শব্দ

তিনি বলেনঃ জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, মদীনার শেষ প্রান্তে আমি এক মহিলার সাথে রঙ্গ-রসে লিপ্ত হই এবং সঙ্গম ব্যতীত আমি সব কিছু তার সাথে করেছি। আমি এখন হাযির। আপনার যা ইচ্ছা আমার ব্যাপারে ফয়সালা দিন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেনঃ আল্লাহ্ তোমার বিষয়টি গোপন করেছিলাম। তুমিও যদি বিষয়টি গোপন করতে! কিন্তু রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোন উত্তর দিলেন না। লোকটি চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেছনে একজন লোক পাঠালেন। সে তাকে ডেকে আনল। তখন তিনি তার কাছে এই আয়াতটি তিলাওয়ায়ত করলেনঃ أَقِمِ الصَّلاَةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ সালাত (নামায) কায়েম করবে দিনের দু’প্রান্ত ভাগে ও রাতের প্রথমাংশে, সৎকাজ অবশ্যই অসৎ কাজ মিটিয়ে দেয়। যারা উপদেশ গ্রহণ করে এ তাদের জন্য এক উপদেশ (১১ঃ ১২৪)। উপস্থিত এক লোক বললঃ এ বিষয়টি কি এর জন্যই খাছ? তিনি বললেনঃ না, এ সকলের জন্য।

ছবি বানান