তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১১৪
একবার জনৈক ব্যক্তি এক মহিলাকে অবৈধ চুম্বন করে। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে এর কাফফারা সম্পর্কে প্রশ্ন করল। তখন এ আয়াত নাযিল হয়ঃ أَقِمِ الصَّلاَةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ সালাত (নামায) কায়েম করবে দিনের দু’প্রান্ত ভাগে ও রাতের প্রথমাংশে। (১১ : ১১৪) লোকটি বলল, ইয়া রাসূলাল্লাহ্! একি কেবল আমার জন্যই? তিনি বললেনঃ তোমার জন্য এবং আমার উম্মতের যে কেউ এ কাজ করে। (আবু ঈসা বলেন)এ হাদীসটি হাসান-সহীহ।