Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১১৩

প্রায় ১ মিনিট · ১৩৮ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক ব্যক্তি এসে বললঃ ইয়া রাসূলাল্লাহ্! এক ব্যক্তি অপরিচিতা মহিলার সাথে সাক্ষাত করল, আর মানুষ তার স্ত্রীর সঙ্গে যা কিছু করে সে সবই করল, শুধমাত্র তার সাথে সঙ্গম করেনি। এ ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন? তখন আল্লাহ্ তা’আলা নাযিল করলেনঃ أَقِمِ الصَّلاَةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ সালাত (নামায) কায়েম কর দিনের দু’প্রান্ত ভাগে ও রাতের প্রথমাংশে, সৎকাজ অবশ্যই অসৎ কাজ মিটিয়ে দেয়। যারা উপদেশ গ্রহণ করে এ তাদের জন্য এক উপদেশ (১১ : ১১৪)। লোকটিকে তিনি উযূ করে নামায পড়তে নির্দেশ দিলেন। মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! এটা কি কেবল এ ব্যক্তির জন্যই না অন্যান্য মুমিনদের ক্ষেত্রেও তা প্রযোজ্য? তিনি বললেনঃ না বরং সব মুমিনের জন্যই।

ছবি বানান