তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১১৮
মাহমূদ ইবন খিদাশ বাগদাদী (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর বাণীঃ (وَنُفَضِّلُ بَعْضَهَا عَلَى بَعْضٍ فِي الأُكُلِ) এবং ফল হিসাবে ওদের কতককে কতকের উপর আমি শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি (১৩ : ৪)। এ প্রসঙ্গে বর্ণিত তিনি বলেন, এ হল রাদ্দী, ফারসী (এক প্রকার খেজুর), মিষ্টি আর টক। এ হাদীসটি হাসান-গারীব। যায়দ ইবন আবূ উনায়সা (রহঃ) এটি আ’মাশ (রহঃ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। সায়ফ ইবন মুহাম্মাদ (রহঃ) হলেন আম্মার ইবন মুহাম্মাদের ভাই। আম্মার (রহঃ) তার চাইতে অধিক নির্ভরযোগ্য। ইনি হলেন সুফইয়ান ছাওরীর ভাগনে।