Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১১৯

প্রায় ১ মিনিট · ১৩৮ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটি খাঞ্চা আনা হল। এতে ছিল কিছু তাজা খেজুর। তিনি তখন পাঠ করলেনঃ مَثَلُ كَلِمَةٍ طَيِّبَةٍ كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِ تُؤْتِي أُكُلَهَا كُلَّ حِينٍ بِإِذْنِ رَبِّهَا উত্তম কথার তুলনা হল এমন গাছ যার মূল সুদৃঢ় ও যার শাখা প্রশাখা উর্ধে বিস্তৃত যা প্রত্যেক মাওসুমে তার ফল ডান করে। তার প্রতিপালকের অনুমতিক্রমে ....... (১৪ঃ ২৪)। তিনি বললেন এ হল খেজুর গাছ। مَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٍ كَشَجَرَةٍ خَبِيثَةٍ اجْتُثَّتْ مِنْ فَوْقِ الأَرْضِ مَا لَهَا مِنْ قَرَارٍ কুবাক্যের তুলনা এক মন্দ গাছ, যার মূল ভূপৃষ্ট হতে বিচ্ছিন্ন। যার কোন স্থায়িত্ব নেই (১৪ : ২৬)। তিনি বললেনঃ এ হল মাকাল গাছ। রাবী শুআয়ব ইবন হাবহাব (রহঃ) বলেন, আমি আবুল আলিয়া (রহঃ)-কে এটি সম্পর্কে অবহিত করলে তিনি বললেনঃ সত্য ও সুন্দর বলেছেন।

ছবি বানান