তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩১৪
আলী ইবনু হুজর (রহঃ) .... ফাতিমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন আগে দরূদ পাঠ করতেন, পরে বলতেনঃ ’’হে রব! আমার গুনাহসমূহ মাফ করে দিন এবং আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন।’’ আর তিনি যখন বের হতেন তখন প্রথমে দরূদ পাঠ করতেন এবং পরে বলতেনঃ ’’ হে রব! আমার গুনাহসমূহ মাফ করে দিন এবং আমার জন্য আপনার অনুগ্রহের দরজা খুলে দিন।’’