তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩১৫
আলী ইবনু হুজর (রহঃ) বলেন যে, ইসমাঈল ইবনু ইবরাহীম (রহঃ) বলেছেনঃ আমি মক্কায় আবদুল্লাহ ইবনু হাসান-এর সাথে সাক্ষাৎ করে এই হাদীসটি সম্পর্কে তাঁকে জিজ্ঞাস করেছিলাম। তিনি তখন আমাকে রিওয়ায়াত করলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন বলতেনঃ رَبِّ افْتَحْ لِي بَابَ رَحْمَتِكَ আর যখন বের হতেন তখন বলতেন : رَبِّ افْتَحْ لِي بَابَ فَضْلِكَ