তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১৫৫
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নাজরানের দিকে পাঠান। তারা আমাকে বলল, তোমরা কি কুরআনে এ বাক্য পড় না? (يَا أُخْتَ هَارُونَ) - অথচ মূসা ও ঈসার মাঝে কত কালের ব্যবধান? আমি তাদের এ প্রশ্নের কি উত্তর দিব জানতাম না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফিরে এসে তাঁকে এ কথা জানালাম। তিনি বললেন, তাদের তুমি এ কথা বলতে পারলে না যে, তারা পূর্ববর্তী নবী ও নেককার লোকদের নামে তাদের নাম রাখত।