Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১৫৬

প্রায় ১ মিনিট · ১২৪ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেনঃ (وَأَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ) এরপর বললেনঃ সাদা-কাল মিশ্রিত রক্তের এক মেঘরূপে মৃত্যুকে আনা হবে এবং তাকে জান্নাত ও জাহান্নামের মাঝের প্রাচীরের উপর দাঁড় করান হবে। এরপর ডাকা হবে। হে জান্নাতবাসীগণ! তারা মাথা তুলে তাকাবে। আরো ডাকা হবে, হে জাহান্নামবাসীগণ! তারাও মাথা তুলে তাকাবে। বলা হবে, তোমরা কি চিন এটি কে? তারা বলবেঃ হ্যাঁ, এটি হল মৃত্যু। অনন্তর এটিকে শুইয়ে যবেহ করা হবে। জান্নাতীদের জন্য যদি জীবন ও স্থায়িত্বের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে না থাকত তবে তারা আনন্দে মারা যেত। এমনি ভাবে জাহান্নামীদের জন্য যদি জীবনের ও তথায় স্থায়িত্বের পূর্ব ফয়সালা আল্লাহর পক্ষ থেকে না থাকত তবে তারা দুঃখে মারা যেত। (আবু ঈসা বলেন)হাদীসটি হাসান-সহীহ।

ছবি বানান