তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১৬২
তিনি বলেন, আমার একটি পাওনার ব্যপারে তাগাদা করার জন্য আস ইবন ওয়াইল সাহমীরের কাছে এলাম। সে বললঃ মুহাম্মদকে অস্বীকার না করা পর্যন্ত তোমাকে আমি তোমার পাওনা দিব না। আমি বললামঃ তুমি মরে গিয়ে আবার ওঠ, তবু আমি তা করব না। সে বললঃ আচ্ছা, তবে কি আমি মারা যাব এবং আবার যিন্দা হব? আমি বললামঃ হ্যাঁ। সে বললঃ অবশ্য সেখানেও আমার ধন-সম্পদ এবং সন্তান-সন্ততি থাকবে তখন তোমাকে তোমার পাওনা পরিশোধ করব। তখন নাযিল হয়ঃ أَفَرَأَيْتَ الَّذِي كَفَرَ بِآيَاتِنَا وَقَالَ لَأُوتَيَنَّ مَالًا وَوَلَدًا