তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১৭১
তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যখন মক্কা থেকে বের করে দেওয়া হল তখন আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এরা (মুশরিকরা) তাদের নবীকে বের কের দিল তারা তো অবশ্যই ধ্বংস হবে। তখন আল্লাহ্ তা’আলা নাযিল করলেনঃ أُذِنَ لِلَّذِينَ يُقَاتَلُونَ بِأَنَّهُمْ ظُلِمُوا وَإِنَّ اللَّهَ عَلَى نَصْرِهِمْ لَقَدِيرٌ আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বললেনঃ আমি জানতাম যে, অচিরেই কাফিরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম অবশ্যই হবে। (আবু ঈসা বলেন)হাদীসটি হাসান। আবদুর রহমান ইবন মাহদী প্রমুখ (রহঃ) এটি সুফইয়ান-আ’মাশ-মুসলিম আল বাতীন-সাঈদ ইবন জুবায়র (রহঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। এ হাদীসটির সনদে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু রয়েছেন। তবে একাধিক রাবী সুফইয়ান-আ’মাশ-মুসলিম আল বাতীন-সাঈদ ইবন জুবায়র (রহঃ) সূত্রে এটি মুরসাল রূপেও বর্ণনা করেছেন। এতে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর উল্লেখ নেই।