Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১৭২

প্রায় ১ মিনিট · ৬৯ শব্দ

মুহাম্মাদ ইবন বাশশার ..... সাঈদ ইবন জুবায়র রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেছেনঃ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মক্কা থেকে বের করে দিল তখন একজন লোক বললঃ তাদের নবীকে বের করে দেয়া হয়েছে। তখন এই আয়াত নাযিল হলোঃ أذِنَ لِلَّذِينَ يُقَاتَلُونَ بِأَنَّهُمْ ظُلِمُوا وَإِنَّ اللَّهَ عَلَى نَصْرِهِمْ لَقَدِيرٌ * الَّذِينَ أُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ بِغَيْرِ حَقٍّ অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীগণকে অন্যায়ভাবে মাতৃভূমি থেকে বিতাড়িত করা হয়েছে।

ছবি বানান