তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১৭৫
তিনি বলেন, এ আয়াতটি সম্পর্কে আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলাম। (والَّذِينَ يُؤْتُونَ مَا آتَوْا وَقُلُوبُهُمْ وَجِلَةٌ) ’’আর যারা দান করে এবং তাদের অন্তর ভীত কম্পিত।’’ আয়িশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরা কি তারা যারা মদ পান করে এবং চুরি করে? তিনি বললেনঃ না, হে সিদ্দীক তনয়া, বরং এরা হল ঐ সব লোক যারা সিয়াম পালন করে, সালাত (নামায) আদায় করে, সাদাকা দেয়। অথচ তাদের পক্ষ থেকে এ সব কবূল না হওয়ার আশংকা করে। এরাই তারা যারা কল্যাণের দিকে দ্রুত ধাবমান এবং তার দিকে অগ্রগামী।