Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১৭৪

প্রায় ১ মিনিট · ১১৩ শব্দ

রুবায়্যি’ বিনত নাযর রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন। তাঁর পূত্র হারিছা ইবন সুরাকা অজ্ঞাত আততায়ীর তীর লেগে বদরযুদ্ধে শহীদ হয়েছিলেন। রুবায়্যি’ রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেনঃ আমাকে হারিছার খবর বলুন। যদি তার মৃত্যু কল্যাণময় হয়ে থাকে তবে আমি ছওয়াবের আশায় থাকব এবং ছবর করব। আর যদি তার কল্যাণ লাভ না হয়ে থাকে তবে (তার জন্য) আপ্রাণ দু’আ করব। তখন রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে হারিছার মা, জেনে রাখ, জান্নাতের মধ্যে বহু স্তর রয়েছে। আর তোমার ছেলে ফিরদাওস নামের জান্নাতের উচ্চ স্তরের অধিবাসী। ফিরদাওস হল জান্নাতের সর্বোচ্চ, সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ স্থান।

ছবি বানান