তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১৯৮
তিনি বলেনঃ আমি মুগীরা ইবন শু’বা রাদিয়াল্লাহু আনহুকে মিম্বরের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সম্পর্কিত করে বলতে শুনেছি যে, একবার মূসা (আঃ) তাঁর রবকে জিজ্ঞাসা করলেনঃ হে আমার রব, সবচাইতে নিম্ন দরজার জান্নাতী কে? তিনি বললেনঃ জান্নাতীদের জান্নাতে প্রবেশের পর সবার শেষে এক লোক আসবে। তাকে বলা হবে, প্রবেশ কর। সে বলবেঃ কেমন করে আমি প্রবেশ করব, সবাই তো তাদের নিজ নিজ মনযিলসমূহে অবস্থান নিয়ে নিয়েছে এবং তাদের যা অধিকার করার তা অধিকার করে নিয়েছে। তখন তাকে বলা হবে। দুনিয়ার সম্রাটদের মধে এক সম্রাটের যা ছিল সেই পরিমাণ (অর্থবৈভব) তোমার হলে কি তুমি সন্তুষ্ট হবে? সে বলবেঃ অবশ্যই হে আমার রব, আমি তো সন্তুষ্ট। তাকে বলা হবেঃ তোমাকে তা দেওয়া হল এবং দেওয়া হল এর অনুরূপ, এর অনুরূপ এর অনুরূপ আরো। সে বলবেঃ আমি তো সন্তুষ্ট, হে আমার রব। তাকে বলা হবে তোমাকে তা দেওয়া হল এবং অনুরূপ আরো দশগুণ দেওয়া হল। সে বলবেঃ হে আমার রব, আমি সন্তুষ্ট হয়ে গেলাম। তাকে বলা হবেঃ তোমাকে সে সঙ্গে সেই সব কিছু দেওয়া হল যা তোমার মন চায় এবং তোমার চোখ আস্বাদ পায় (আনন্দিত হয়)।