তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,১৯৯
তিনি বলেনঃ আমরা ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু-কে বললামঃ (ما جَعَلَ اللَّهُ لِرَجُلٍ مِنْ قَلْبَيْنِ فِي جَوْفِهِ) আয়াতটি আপনি লক্ষ্য করেছেন? এর মর্ম কি? তিনি বললেনঃ একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত (নামায) আদায় করতে দাঁড়ালেন। সালাতে তাঁর একবার দ্বিধার উদ্রেক হয়। তখন তাঁর সঙ্গে সালাত (নামায) রত মুনাফিকরা বলল, তোমরা দেখেছ? তাঁর তো হৃদয় দু’টি। একটি হল তোমাদের সাথে আর একটি হল ওদের সাথে। এ প্রসঙ্গে আল্লাহ্ নাযিল করেনঃ (ما جَعَلَ اللَّهُ لِرَجُلٍ مِنْ قَلْبَيْنِ فِي جَوْفِهِ) - আল্লাহ্ কোন মানুষের অভ্যান্তরে দু’টি হৃদয় সৃষ্টি করেন নি। আবদ ইবন হুমায়দ (রহঃ) যুহায়র (রহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। হাদীসটি হাসান।