Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২০১

প্রায় ২ মিনিট · ১৭৩ শব্দ

তিনি বলেন তাঁর চাচা বদর যুদ্ধে উপস্থিত হতে পারেন নি। তাই তিনি বলেছিলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে যুদ্ধ করলেন তা থেকে ই আমি অনুপস্থিত রইলাম। আল্লাহ্ তা’আলা যদি মুশরিকদের বিরুদ্ধে কোন যুদ্ধে হাযির হওযার হওয়ার সুযোগ দেন তবে আল্লাহ্ তা’আলা অবশ্যই দেখবেন, আমি কি করি। উহুদ যুদ্ধের দিন মুসলিমরা বিপর্যস্ত হয়ে পড়ে। তখন তিনি বললেনঃ হে আল্লাহ্! এরা অর্থাৎ মুশরিকরা যা করেছে, তা থেকে আমি তোমার কাছে আমার সম্পর্কহীনতা এবং এতদবিষয়ে অসন্তুষ্টি ঘোষণা করছি আর এরা অর্থাৎ সাহাবীরা যা করেছে সে বিষয়ে তোমার কাছে ওযরখাহী করছি। এরপর তিনি সামনে অগ্রসর হলে সা’দ রাদিয়াল্লাহু আনহু-এর সঙ্গে তাঁর সাক্ষাত হয়। তখন সা’দ তাঁকে বললেনঃ হে আমার ভাই, আপনার সঙ্গে থেকে আমি আর কতটুকু করতে পারি! সা’দ আরো বলেন, তিনি যা করেছেন আমি তা করতে পারিনি। তাঁর শরীরে তলোয়ার বর্শা ও তীরের আঘাত মিলিয়ে আমিরও অধিক যখম তিনি পান। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বলতাম, তাঁর এবং তাঁর সঙ্গীদের সম্পর্কেই এই আয়াতটি নাযিল হয়েছিলঃ (فمِنْهُمْ مَنْ قَضَى نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ يَنْتَظِرُ)।

ছবি বানান