Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২০৩

প্রায় ১ মিনিট · ১৩৫ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ একবার জনৈক মূর্খ মরুবাসী আরবকে عَمَّنْ قَضَى نَحْبَهُ কোন জন - এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞাসা করতে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তাঁদের সম্ভ্রমপূর্ণ ভীতির কারণে তাঁরা নিজেরা এই বিষয়ে প্রশ্ন করতে সাহস পাচ্ছিলেন না। ঐ মরুবাসী আরব তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন। কিন্তু তিনি তা উপেক্ষা করলেন। পরে আবার জিজ্ঞাসা করলেও তিনি তা উপেক্ষা করলেন। পুনরায় এই সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি তখনও তা উপেক্ষা করলেন। কিছু পরে আমি মসজিদে নববীর দরজায় এসে হাযির হলাম। আমার গায়ে ছিল সবুজ পোষাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বললেনঃعَمَّنْ قَضَى نَحْبَهُ প্রসঙ্গে প্রশ্নকর্তা কোথায়? মরুবাসী আরবী বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্ আমি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ (তালহা) হল عَمَّنْ قَضَى نَحْبَهُ এর একজন।

ছবি বানান