Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২০৪

প্রায় ২ মিনিট · ১৫৯ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁর স্ত্রীগণকে (তাকে গ্রহণ করার বা তাঁর থেকে বিচ্ছিন্ন হওয়ার) ইখতিয়ার প্রদান করতে নির্দেশিত হলেন তখন তিনি আমার থেকে প্রথম শুরু করেন। তিনি বললেনঃ হে আইশা, তোমাকে আমি একটি বিষয়ের কথা বলতে যাচ্ছি, তুমি তোমার পিতা-মাতার সঙ্গে পরামর্শ না করে এই বিষয়ে কোন তাড়াহুড়া করবে না। আয়িশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি নিশ্চিত জানতেন যে, আমার পিতা-মাতা তাঁকে পরিত্যাগ করতে আমাকে পরামর্শ দিবেন না। যা হোক এরপর তিনি (নবীজী) বললেনঃ আল্লাহ্ তা’আলা ইরশাদ করছেনঃ يا أَيُّهَا النَّبِيُّ قُلْ لأَزْوَاجِكَ إِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا فَتَعَالَيْنَ حَتَّى بَلَغَ : للْمُحْسِنَاتِ مِنْكُنَّ أَجْرًا عَظِيمًا হে নবী, তুমি তোমার স্ত্রীগণকে বল, তোমরা যদি পার্থিব জীবন ও ...... মহাপ্রতিদান প্রস্তুত রেখেছেন। আমি বললামঃ কি বিষয়ে আমার পিতা-মাতার সঙ্গে পরামর্শ করব? আমি তো আল্লাহ্, তাঁর রাসূল এবং আখিরাতেরই কামনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণীগণ সকলেই এরূপ করলেন, যেমন আমি করেছি। (অর্থাৎ সেরূপ জবাব দিলেন)।

ছবি বানান