তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২০৭
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওহী থেকে কিছু গোপন করতেন তবে এই আয়াতটি গোপন করতেন। (আর এটিই যখন গোপন করেননি তখন কিছু আর গোপন করেননি)। আয়াতটি হলঃ (إِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وأَنْعَمْتَ عَلَيْهِ) রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁর পালক পুত্রের (যায়দ) স্ত্রী (যায়নাব) বিবাহ করেন তখন আল্লাহ্ তা’আলা এ বিষয়ে নাযিল করেছিলেনঃ أمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَنْ تَخْشَاهُ ) إِلَى قَوْلِهِ : (وكَانَ أَمْرُ اللَّهِ مَفْعُولاً যায়দ যখন শিশু তখন থেকেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে পালক পুত্র হিসেবে গ্রহন করেছিলেন। তিনি তাঁর কাছেই থাকতে লাগলেন এবং বড় হলেন। তাকে মুহাম্মাদ পুত্র যায়দ বলে ডাকা হত। এই প্রসঙ্গে আল্লাহ্ তা’আলা নাযিল করেনঃ ما كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ এই হাদীসটি দাউদ ইবন আবূ হিন্দ-শা-বী-মাসরূক- আয়িশা রাদিয়াল্লাহু আনহা সূত্রেও বর্ণিত আছে। আয়িশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওহীর কিছু গোপন করতেন তবে এই আয়াতটি গোপন করতেনঃ ادعُوهُمْ لآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ فَإِنْ لَمْ تَعْلَمُوا آبَاءَهُمْ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ وَمَوَالِيكُمْ এর এতটুকুই বর্ণিত আছে। এর বেশী দীর্ঘ নয়।