তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২০৬
তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় মাস পর্যন্ত ফজরের সালাতে গমনের সময় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা-এর ঘরের দরজার পাশ দিয়ে যেতেন। বলতেন, হে আহলে বায়ত, সালাত (নামায)! আল্লাহ তো চান তোমাদের নবী পরিবার থেকে অপবিত্রতা দূরীভূত করতে আর তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করতে। এই সূত্রে হাদীসটি হাসান-গারীব। হাম্মাদ ইবন সালামা (রহঃ) এর রিওয়ায়ত হিসাবেই এটিকে আমরা জানি। এই বিষয়ে আবুল হামরা মা’কিল ইবন ইয়াসার ও উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে।