তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২১৭
তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। তিনি তার স্ত্রীর ঘরের দরজায় এলেন যার সঙ্গে তিনি বাসর করেছিলেন। সেখানে তিনি কিছু সাহাবীকে বসা দেখতে পেলেন। তিনি অন্য এক কাজে গেলেন এবং তা সমাধা করলেন। পরে ফিরে এলেন। ততক্ষণে তারা বের হয়ে গিয়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন এবং তিনি আমার ও তাঁর মাঝে পর্দা টেনে দিলেন। আমি এই কথা আবূ তালহা রাদিয়াল্লাহু আনহু-এর কাছে আলোচনা করলে তিনি বললেনঃ তুমি যেমন বলছ বিষয়টি যদি তাই হয়ে থাকে তবে নিশ্চয় এই বিষয়ে কিছু নাযিল হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেনঃ তারপর হিজাবের আয়াত (সুরা আহযাব ৫৩-৫৫) নাযিল হয়।