Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২২৩

প্রায় ১ মিনিট · ৯৫ শব্দ

তিনি বলেন, আল্লাহ্ তা’আলা আসমানে যখন কোন বিষয়ের ফয়সালা করেন তখন ফিরিশতারা আল্লাহ্ তা’আলার বাণীর সামনে বিনয়াবনত হয়ে তাদের পাখনাসমূহ ছড়িয়ে দেন। বাণীসমূহ যেন সাফওয়ান পাথরে জিঞ্জির পড়ার মত গুঞ্জরিত হয়। পরে তাদের হৃদয় থেকে ভয় কেটে গেলে তারা পরস্পর বলাবলি করেন, তোমাদের রব কি ইরশাদ করেছেন? তাঁরা বলেনঃ তিনি সত্য বলেছেন, তিনিই তো সমুন্নত এবং সুমহান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ শয়তান জিনরা তখন একজনের উপর আরেকজন উঠে (চুরি করে আলোচনা শোনার জন্য ঘাপটি মেরে) বসে থাকে।

ছবি বানান