Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২২২

প্রায় ২ মিনিট · ২৫৬ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আমি এসে বললামঃ হে আল্লাহর রাসূল, আমার সম্প্রদায়ের যারা ইসলামের দিকে অগ্রসর হবে তাদের নিয়ে, যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের বিরুদ্ধে জিহাদ করব কি? তিনি আমাকে তাদের বিরুদ্ধে লড়াই করতে অনুমতি দিলেন এবং আমাকে এর আমীর নিযুক্ত করলেন। আমি তাঁর দরবার থেকে বের হয়ে আসলে তিনি আমার বিষয়ে জিজ্ঞাসা করে বললেনঃ গুতায়ফী লোকটি কোথায়? তাঁকে অবহিত করা হলো যে, আমি রওয়ানা হয়ে গেছি। তিনি আমাকে ফিরিয়ে আনতে আমার পেছন পেছন লোক পাঠালেন, আমি এলাম। তিনি তখন সাহাবীদের এক দলের মাঝে উপবিষ্ট ছিলেন। তিনি আমাকে বললেনঃ তোমার কওমকে ইসলামের দাওয়াত দিবে। তাদের মাঝে যে ইসলাম গ্রহণ করবে তুমি তার ইসলাম গ্রহণ করা মেনে নিবে। আর যে ইসলাম গ্রহণ করবে না তার সম্পর্কে আমার নতুন কোন নির্দেশ তোমার কাছে না পৌঁছা পর্যন্ত তুমি সে বিষয়ে কোন তাড়াহুড়ো করবে না। ফারওয়া রাদিয়াল্লাহু আনহু বলেনঃ সাবা সম্পর্কে যা নাযিল হওয়ার নাযিল হলে এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ্! সাবা কি, একি কোন ভূ-অঞ্চলের নাম না কোন মহিলার নাম? তিনি বললেনঃ ভূমিও নয়, মহিলাও নয়। সে ছিল এক ব্যক্তি তার ঔরসে দশজন আরব সন্তান জন্ম হয়। এদের মাঝে ছয়জন ইয়ামনে এবং চারজন শামে অধিবাস গ্রহণ করে। শামে যারা অধিবাস গ্রহণ করে তারা হল লাখম, জুযাম, গাসসান ও আমিলা। আর যারা ইয়ামনে অধিবাস গ্রহণ করে তারা হল আযদ, আশআরী, হিময়ার, কিনদা, মাযহিজ ও আনমার। এক ব্যক্তি বললঃ ইয়া রাসূলাল্লাহ্! আনমার কারা? তিনি বললেনঃ যাদের থেকে খাছআম ও বাজীলা গোত্রের উদ্ভব হয়েছে তারা। (আবু ঈসা বলেন)হাদীসটি হাসান-গারীব।

ছবি বানান