তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২২৬
তিনি বলেনঃ (আনসারী গোত্র) বানূ সালিমা মদীনার এক কিনারে বসবাস করত। তারা মসজিদে নববীর কাছে চলে আসার ইচ্ছা করে। তখন এই আয়াত নাযিল হয়ঃ إنَّا نَحْنُ نُحْيِي الْمَوْتَى وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ আমিই মৃতকে করি জীবিত এবং লিখে রাখি যা তারা অগ্রে প্রেরণ করে আর তাদের পদচিহ্ন সমূহ (সূরা ইয়াসীন ৩৬ঃ ১২)। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেনঃ তোমাদের পদচিহ্ন সমূহও লিখা হয়। সুতরাং তোমরা স্থানান্তরিত হয়ো না।