তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২২৭
তিনি বলেনঃ সূর্যাস্তের সময় আমি একদিন মসজিদে প্রবেশ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসা ছিলেন। তিনি আমাকে বললেনঃ হে আবূ যার, তুমি কি জান এই সূর্য কোথায় যায়? আমি বললামঃ আল্লাহ্ ও তাঁর রাসূলই অধিক জানেন। তিনি বললেনঃ সে যায় এবং সিজদায় সে (পরওয়ারদিগারের) অনুমতি প্রার্থনা করে। তাকে অনুমতি প্রদান করা হয় এবং যেন বলা হয়, যেখান থেকে এসেছ সেখান থেকেই তুমি উদিত হও। অনন্তর (শেষে সে কিয়ামতের আগে) পশ্চিম থেকে উদিত হবে। (আর সে দিনই কিয়ামত হয়ে যাবে) এরপর তিনি পাঠ করলেনঃ (ذلكَ مُسْتَقَرٌّ لَهَا) আর এ হল তার নির্দিষ্ট গন্তব্য স্থল। রাবী বলেনঃ এ হল আবদুল্লাহ্ রাদিয়াল্লাহু আনহু-এর কিরাআত বা পাঠ।