তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৪২
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেমন করে আমি স্ফুর্তি করতে পারি অথচ শিঙ্গা ফুৎকারী (ইসরাফীল) শিঙ্গা মুখে নিয়ে কপাল ঝুঁকিয়ে উৎকর্ণ হয়ে ফুৎকার প্রদানের নির্দেশের অপেক্ষা করছেন; নির্দেশ পাওয়া মাত্রই যেন ফুৎকার দিয়ে দিতে পারেন। মুসলিমরা বললঃ ইয়া রাসূলাল্লাহ্! আমরা এমতাবস্থায় কি বলব? তিনি বললেনঃ তোমরা বল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। তিনি কত উত্তম কর্মবিধায়ক! আল্লাহর উপরই আমরা ভরসা করছি।