Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৪১

প্রায় ১ মিনিট · ১০৭ শব্দ

তিনি বলেন, ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেনঃ তুমি কি জান, জাহান্নামের প্রশস্ততা কতটুকু? আমি বললামঃ না। তিনি বললেনঃ হ্যাঁ ঠিকই, আল্লাহর কসম, তা তুমি জানবে না। আয়িশা রাদিয়াল্লাহু আনহা আমাকে বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে (والأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ ) কিয়ামতের দিন সমস্থ পৃথিবী থাকবে তাঁর (আল্লাহর) হাতের মঠিতে আর আকাশমন্ডলী থাকবে তাঁর ডান হাতে লেপটানো (যুমার ৩৯ঃ ৬৭) আয়াতটি প্রসঙ্গে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করেছিলাম। আমি বললামঃ হে আল্লাহর রাসূল, ঐদিন মানুষ কোথায় অবস্থান করবে? তিনি বললেনঃ জাহান্নামের উপর স্থাপিত পুলে। হাদীসটিতে আরো কাহিনী আছে। এই সূত্রে হাদীসটি হাসান-সহীহ-গারীব।

ছবি বানান