তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৫০
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিলাওয়াত করলেনঃ (إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا) যারা বলে আমাদের রব আল্লাহ্, তারপর অবিচলিত থাকে (সূরা আস-সাজদা ৪১ঃ ৩০)। পরে তিনি বললেনঃ লোকেরা এই কথা বলেছে কিন্তু পরে অনেকেই তাতে অবিচলিত থাকতে পারেনি। আর যে এই কথার উপর মারা গেছে সেই হল অবিচলিতদের অন্তর্ভূক্ত। হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আমি আবূ যুরআ (রহঃ)-কে বলতে শুনেছি যে, আফফান (রহঃ) আমর ইবন আলী (রহঃ) থেকে একটি হাদীস রিওয়ায়ত করেছেন।