Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৫১

প্রায় ১ মিনিট · ১০১ শব্দ

তিনি বলেছেনঃ (قل لاَ أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلاَّ الْمَوَدَّةَ فِي الْقُرْبَى) - বল, আমি এর বিনিময়ে তোমাদের নিকট থেকে আত্মীয়তার সৌহার্দ্য ব্যতীত অন্য কোন প্রতিদান চাই না (সূরা আশ-শূরা ৪২ঃ ২৩)। আয়াতটি সম্পর্কে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন সাঈদ ইবন জুবায়র (রহঃ) বললেনঃقُرْبَى হল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার। ইবন আব্বাসরাদিয়াল্লাহু আনহু বললেনঃ তুমি কি জান না, কুরায়শ গোত্রের এমন কোন শাখা নেই যার সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আত্মীয়তা ছিল না। এর মানে হল, আমার ও তোমাদের মাঝে আত্মীয়তার যে সম্পর্ক তা অক্ষুন্ন রাখা ভিন্ন।

ছবি বানান