Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৫২

প্রায় ২ মিনিট · ২২৫ শব্দ

তিনি বলেন, আমি কূফায় আসলাম। সেখানে আমি বিলাল ইবন আবূ বুরদা সম্পর্কে অবহিত হলাম (যে, এক সময় ছিল কাযী আর আজ বন্দী)। আমি ভাবলাম, এর মাঝে বেশ শিক্ষা রয়েছে। আমি তার কাছে উপস্থিত হলাম। সে তখন তার ঐ ঘরেই ছিল বন্দী যে ঘর নিজে বানিয়েছিল। মারপিট ও শাস্তির কারণে তখন তার সব কিছুই ছিল বিগড়ানো। তাকে পরিত্যক্ত মূল্যহীন কিছু জিনিসের মাঝে পেলাম। আমি বললামঃ হে বিলাল, প্রশংসা তো সবই আল্লাহর। তোমাকে দেখেছি, আমাদের সামনে দিয়ে যেতে আর ধূলার কণা থেকে নাক বাঁচানোর জন্য (অহংকারে) তা ধরে রাখতে। আর আজ তুমি তোমার এই অবস্থায় পড়ে আছ! সে বললঃ তুমি কোন গোত্রের? আমি বললামঃ মুররা গোত্রের। আমি তোমাকে একটি হাদীস শুনাব কি? আল্লাহ্ অচিরেই এদ্বারা তোমাকে উপকৃত করবেন। আমি বললামঃ বল। সে বললঃ আমার পিতা আবূ বুরদা তার পিতা আবূ মূসা রাদিয়াল্লাহু আনহু-এর বরাতে আমার নিকট বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ বলেছেনঃ বড় বা ছোট যে কোন বিপদই বান্দার উপর পৌঁছে তা তার গুনাহর কারণেই পৌঁছে থাকে। আর আল্লাহ্ যা মাফ করে দেন তার সংখ্যা আরো বেশী এরপর তিনি পাঠ করলেনঃ وما أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ তোমাদের যে বিপদ-আপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মের ফল এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন (সূরা আশ-শুরা ৪২ঃ ৩০)। (আবু ঈসা বলেন)হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।

ছবি বানান