তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৫৪
তিনি বলেনঃ আবদুল্লাহ্ রাদিয়াল্লাহু আনহু-এর কাছে এক ব্যক্তি এসে বললঃ জনৈক কথক বলে থাকে যে, (কিয়ামতের আগে) যমীন থেকে ধূম্র নির্গত হবে আর তা কাফিরদের কর্ম বিনাশ করে দিবে আর মু’মিনদের ধরবে সর্দির মত। মাসরূক বলেনঃ এই শুনে তিনি ক্রোধাম্বিত হয়ে গেলেন। তিনি টেক লাগান অবস্থায় ছিলেন সোজা হয়ে বসে গেলেন। এরপর বললেনঃ তোমাদের কাউকে তার জানা বিষয়ে যদি প্রশ্ন করা হয়ে তবে সে যেন তা বল দেয়। আর সে যা জানে না এমন বিষয়ে যদি প্রশ্ন করা হয় তবে বলবে, আল্লাহই ভাল জানেন। কারণ একজনের এটাও প্রজ্ঞার বিষয় যে, না জানা কোন বিষয়ে যদি তাকে প্রশ্ন করা হয় তবে সে বলবে, আল্লাহ্ই ভাল জানেন। আল্লাহ্ তা’আলা তাঁর নবীকে লক্ষ্য করে বলেছেনঃ قلْ مَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ وَمَا أَنَا مِنَ الْمُتَكَلِّفِينَ বলুন, আমি এর জন্য আপনাদের কাছে কোন প্রতিদান চাই না এবং যারা মিথ্যা দাবী করে আমি তাদের অন্তর্ভূক্তনই। (সা’দ ৩৮ঃ ৮৩)। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে, কুরায়শরা তাঁকে প্রত্যাখ্যান করছে, তারা নাফরমানী করছে, তখন তিনি দু’আ করলেনঃ হে আল্লাহ্! এদের ইউসূফ (আঃ)-এর যুগের মত সাত বছরের দুর্ভিক্ষ আপতিত করে আমাকে এদের বিরুদ্ধে সাহায্য করুন। ফলে এরা দুর্ভিক্ষে নিপতিত হয়। এতে সব কিছু নষ্ট হয়ে যায়। এমন কি চামড়া ও মূর্দা (অন্য রিওয়ায়তে আছে হাড্ডি) পর্যন্ত তারা খেতে থাকে। যমীন থেকে ধূম্র উদগীরণ হতে থাকে। তখন আবূ সুফইয়ান, নবীজীর কাছে এসে বললঃ আপনার কওম তো ধ্বংস হয়ে গেল। তাদের জন্য আল্লাহর কাছে দু’আ করুন। এই হল আল্লাহর এই বাণীর মর্মঃ يوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ * يَغْشَى النَّاسَ هَذَا عَذَابٌ أَلِيمٌ যে দিন স্পষ্টভাবে ধূম্রচ্ছন্ন হবে আকাশ এবং তা আবৃত করে ফেলবে লোকদেরকে। আর তা হল মর্মন্তুদ শাস্তি (দুখান ৪৪ঃ ১০-১১)। রাবী মনসূর উল্লেখ করেনঃ رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ তারা বলবে, হে আমাদের রব, আমাদের এই আযাব থেকে মুক্তি দাও (দুখান ৪৪ঃ ১২)। আখিরাতের আযাব কি (কাফিরদের থেকে ) অপসৃত হবে?) আবদুল্লাহ্ বলেনঃ বাতশা পাকড়াওয়ের আযাব (৪৪ঃ ১৬)। লিযাম -অপরিহার্য শাস্তি (২৫ঃ ৭৭)। দুখান ধূম্র শাস্তি (৪৪ঃ ১০)। একজন রাবীর বর্ণনায় আছে কামার -চন্দ্র বিদীর্ণ হওয়ার ঘটনা। অপর রাবীর বর্ণনায় আছে রূম-রোমকদের পরাজয়ের পর জয়ের ঘটনা সবই হয়ে গেছে।