Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৫৫

প্রায় ১ মিনিট · ৮৫ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক মু’মিনের জন্যই (আকাশ) দু’টি দরজা রয়েছে। একটি দরজা দিয়ে তার আমল উত্থিত হয় আরেকটি দরজা দিয়ে তার রিযক অবতীর্ণ হয়। এই মু’মিন যখন মারা যায় তখন দুটো দরজা তার জন্য কাঁদে। আল্লাহর কালামে এদিকেই ইঙ্গিত করা হয়েছেঃ فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاءُ وَالأَرْضُ وَمَا كَانُوا مُنْظَرِينَ আকাশ ও পৃথিবী কেউই এদের জন্য (ফিরআওন গোষ্ঠির জন্য) কাঁদেনি এবং এদের অবকাশও দেওয়া হয় নি (দুখান ৪৪ঃ ২৯)।

ছবি বানান